শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
সোমবার ● ৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ ০৮ জুন ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ এর সভাকক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.তানজিম মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ নাফিজ মন্ডল।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী তার বক্তব্যের শুরুতেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৯৩৬ সালে জন্ম ও ১৯৮১ সালে শাহাদাৎ বরণ পর্যন্ত পয়ঁতাল্লিশ বছরের স্বল্প আয়ুর জীবনে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা থেকে শুরু করে সকল সংকটময় লগ্নে নেতৃত্ব দিয়ে এবং বহুদলের গণতান্ত্রিক আর্দশকে ধারণ করে জনমতকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-শিল্প-শিক্ষা ও গণশিক্ষা প্রভৃতি কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে জননন্দিত রাষ্ট্রপতি হিসেবে সফলতা ও সুনাম অর্জন করেছিলেন। এছাড়া বিশেষভাবে খাল খনন কর্মসূচীর মাধ্যমে খাদ্য ঘাটতির এই দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছিলেন এবং এ কর্মসূচীতে ছাত্রাবস্থায় তিনি নিজেও অংশগ্রহণ করেছিলেন তা সবিশেষ উল্লেখ করেন। আজ থেকে ৪৫ বছর আগে কতিপয় দুষ্কৃতিকারীরর হাতে নৃশংসভাবে শহীদ হয়েছিলেন। এমন মৃত্যু তথা হত্যাকান্ড কখনোই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন; এ প্রসঙ্গে তিনি বলেন সকল অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও সংবিধানের আলোকে হওয়া সমীচীন, এটাই সকল নাগরিকের প্রাপ্ত অধিকার। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু পরবর্তীতে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার কর্তৃক প্রদত্ত বিবৃতি তুলে ধরেন। বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতির জনপ্রিয়তা, কঠোর পরিশ্রম, সততা ও দ্বিগুণ খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করা হয়। এছাড়াও তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য সার্ক (SAARC) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আর্দশ রেখে গেছেন তা ধারণ করে ও তাঁর ভালো কাজগুলো অনুসরণ করে এবং তাঁর সততার মনোভাবকে নিজেদের মধ্যে এবং দেশের সমৃদ্ধির কাজে প্রয়োগ করে আমরা এগিয়ে যাবো এ আশা ব্যক্ত করেন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করেন। সভার সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির তার বক্তব্যে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের সকল পর্যায়ে সৎ নেতৃত্ব ও সৎ প্রশাসনের কর্মসূচী ও উদ্যোগ গ্রহণ করেছিলেন, বহু দলের মতাদর্শকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নেয়ার ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে তাঁর আর্দশ ও দর্শনকে এগিয়ে নেয়ার জন্য সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন এবং এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবার বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)