রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি ::ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কার্যক্রমের মাধ্যমে ভিমরুলীতে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার ৬ সেপ্টেম্বর সকালে ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উদ্বোধনের পর পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্ট হাউজটি ভিমরুলীতে আগত পর্যটকদের থাকা ও বিশ্রামের সুবিধা বাড়াবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও আকর্ষণ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
এ ছাড়া ভাসমান বর্জ্য শোধন ও ‘গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম’ কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মাধ্যমে ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পর্যটকদের জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
ঐতিহ্যবাহী ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানের পর্যটন সুবিধা ও পরিবেশ সুরক্ষায় নেওয়া এসব উদ্যোগ পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি