বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকালে চেয়ারম্যানের অফিস কক্ষে ILO-ProGRESS প্রকল্প ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দীপন তালুকদার চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
সভায় ইকো ট্যুরিজমে,নারীদের কর্মক্ষেত্রে দক্ষতাবৃদ্ধি ও আত্বকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা,ক্ষুদ্র উদ্যেক্তা হিসেবে নারীদের উৎসাহিত করা,স্থানীয় কাচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য তৈরী করে দেশে ও আর্ন্তজাতিকভাবে পরিচিতি লাভ করে আর্থিকভাবে সচ্চল হয় এ ধরনের প্রকল্পের উদ্যেগ গ্রহন করার জন্য আলোচনা হয়।
ILO Progress প্রকল্পের প্রতিনিধি প্রকল্পের চলমান কার্যক্রম ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
ইকো ট্যুরিজম বিষয়ে পর্যটকদের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা,যেখানে স্থা্নীয় সংস্কৃতি ,ঐতিহ্য,প্রাকৃতিক পরিবেশ,জীব বৈচিত্র সংরক্ষণ হয় এই বিষয়ে স্থানীয়ভাবে নীতিমালা প্রনয়ন করে নতুন প্রকল্প গ্রহন করে যাহাতে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষা হয় এবং স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয়ে আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে পারে।
এসময় পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ, সদস্য শাশ্বত চাকমা আহবায়ক পর্যটন বিভাগ,সদস্য তিমথী খিয়াং,সদস্য অনিল বরন চাকমা,সদস্য সুবিমল চাকমা,সদস্য বিল্টূ চাকমা,পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্ডকার মো. রিজাউল করিম, ভুমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা, আইএলওর প্রতিনিধি এলেক্সিস সিসিম,আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও সবুজ চাকমা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার