শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন ড্রেন, নালা ও জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক অলোক সাহাসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।
উদ্বোধনকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু রোগীর চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ও নিয়মিত পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি ড্রেন, নালা ও জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শহরের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের সঙ্গে নাগরিকদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সময় বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার প্রজনন ঘটে। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান সংশ্লিষ্টরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)