শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের রৌপ্য পদক
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের রৌপ্য পদক

ক্রীড়া প্রতিবেদক :: ১৯ সেপ্টেম্বর : ভারতের নয়া দিল্লীতে চলছে ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৫ ৷ তালকাতোরা ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লীতে উক্ত প্রতিযোগিতায় আজ শনিবার বাংলাদেশের মাউন জেরা বরনা মহিলা মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেনীতে রৌপ্য পদক জয় করেন ৷
এটি এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম পদক অর্জন ৷ এই শ্রেনীতে প্রথম হয়েছে শ্রীলংকা এবং তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত ৷
ভারত থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল জানান, প্রতিযোগিতায় বাংলাদেশের কোন রেফারী নেই ৷ অন্য দেশের রেফারীরা কারচুপি না করলে আমরাই স্বর্ণ পেতে পারতাম ৷ তারপরও এখন পর্যন্ত একটি পদক পেয়েছি, তিনি দেশ বাসির কাছে দোয়া চেয়ে বলেন, আমরা যেন আরো পদক দেশের জন্য অর্জন করতে পারি ৷
কারাতে এসোসিয়েশন অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এবারের ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপ শেষ হবে আগামী ২০ সেপ্টেম্বর রবিবার ৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল