বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
পার্বতীপুরে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৭মি.) দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে ১০ নং ওয়ার্ডের ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ৯৩ জন ভোটার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু করে, বিরতিহীনভাব দুপুর ২টায় শেষ করে।
আইন শৃঙ্খলাবাহিনীদের কড়া নজরদারীতে সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৯৩টি ভোটের মধ্যে বৈদ্যুতিক পাখা মার্কায় সর্বোচ্চ ৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিকুর রায়হান নেতা। তার নিকটবর্তী প্রতিদ্বন্দী আরশাদ আলী টিউবয়েল মার্কায় ২২ ভোট পেয়েছেন, হাতি মার্কায় রুহুল আমীন ৭টি,অটোরিক্সা মার্কায় আকতার হোসেন ০, তালা মার্কায় শাহাজাদ হোসেন সাজ্জাদ ১টি,ঘুড়ি মার্কায় সাইফুল ইসলাম ১৬টি।
এদিকে ১১নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে হরিণ মার্কায় লতিফা বেগম সর্বোচ্চ ৪৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল মার্কায় হোসনে আরা বেগম ২৯টি, টেবিল ঘরি মার্কায় মরিয়ম পারভীন ১৪টি ভোট পেয়েছেন। দুটো কেন্দ্রেই ১টি কওে মোট ২টি ভোট বাতিল করা হয়েছে।





বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার