বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণা থেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায, গত বুধবার দুপুরে ৫-৬ জন বন্ধুর সঙ্গে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পাশের ঝর্ণায় গোসল করতে নামে মিসকাত। অন্যরা উঠে এলেও সে আর ফিরে আসেনি। পরে বন্ধুরা খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল বুধবার বিকেল থেকে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে ঝর্ণায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের