শিরোনাম:
●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের

---
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরোনো রাজনৈতিক মামলার তদন্তে প্রকাশিত একজন আসামি, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই দিনের অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার এবং চারজনকে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেনের একটি দল করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ভবানী এলাকায় অভিযান চালায়। এ সময় আলেয়া বেগমের বসতঘরের ভাড়াটিয়া কামরুলের কক্ষের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
১২ নভেম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা (৩০) ও নিটো চাকমা (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
একই দিন ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রকাশিত আসামি শাহাদাত হোসেনকে (২৬) ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আলমগীর হোসেনকে হিঙ্গুলী এলাকা থেকে এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় লিটন হোসেন ইব্রাহিমকে (৩৫) দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দিদারুল প্রকাশ কালু (২২), ইমাম হোসেন বাবলু (২২), বিকাশ চন্দ্র দে (৫০) ও আবু জাহিদ। তাঁদের যথাক্রমে সাত দিন, ছয় দিন, দুই দিন ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশের পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মিরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

মিরসরাই :: মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে চুরির ঘটনা ঘটেছে। এ সময় খামার থেকে অন্তত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসানের খামারে সংঘটিত এ চুরির ঘটনায় প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে চোরের দল। পরে খামারের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট ও প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় খামারের বেশ কিছু জিনিসপত্রও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, তিনি খামারটি ভাড়া নিয়ে এনজিও থেকে ঋণ করে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করছিলেন। বর্তমানে খামারে মুরগি না থাকায় সেই সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। চোরেরা সিসিটিভি ক্যামেরা ভেঙে সংযোগ বিচ্ছিন্ন করে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ফ্যান, লাইট ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এলাকায় আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দুটি দোকানে পরপর দুই রাতে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)