শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঢাকা » জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
প্রথম পাতা » ঢাকা » জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা

--- ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিব কানিজ মওলা প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে কাজ করা, স্বচ্ছতা বজায় রাখা এবং সেবামূলক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
প্রথম কার্যদিবসে দপ্তরে এসে সচিব কানিজ মওলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি মুঠোফোনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি’র সাথে মতবিনিময় করেন।
এরপর দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ১ম-২০তম গ্রেডের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সচিব। উক্ত প্রশিক্ষণটি এসিআর পূরণ, অনুস্বাক্ষর, প্রতিস্বাক্ষর, দাখিল ও সংরক্ষণ নিশ্চিতকরণ, ডিজিটাল এসিআর এবং গোপনীয় অনুবেদন অনুশাসনমালা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সচিব কানিজ মওলা সুনির্দিষ্ট লক্ষ্য বা ‘টার্গেট’ নিয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “ত্রিপক্ষীয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকে অবশ্যই অংশ নিতে হবে। ট্রাইপার্টইট মিটিং-এ সাধারণত বিরোধ নিষ্পত্তি, নীতি নির্ধারণ ও পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনা হয়। তাই এসব সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ ও যথোপযুক্ত সুপারিশ প্রদানে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।”
কাজের পরিবেশ ও পরচর্চামুক্ত স্বচ্ছ প্রশাসনিক আচরণের ওপর জোর দিয়ে সচিব বলেন, “জনস্বার্থে জীবনের সুন্দর মুহূর্তগুলো নিজের কর্মপরিবেশে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অতিবাহিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমি কারো কান কথাকে প্রশ্রয় দেই না। আড়ালে-আবডালে যারা অভিযোগ করে, তারা বেশিরভাগই সত্য এড়িয়ে চলে। আমার বার্তা পরিষ্কার—কাউকে কিছু বলতে হলে সরাসরি বলব, আড়ালে নয়। সত্য কথা সবার সামনে প্রকাশ করাই আমার নীতি।”

পার্বত্য সচিব কানিজ মওলা আরও যুক্ত করেন, “আমার দরজা সবার জন্য খোলা। আপনাদের কাছে প্রত্যাশা হলো, জনস্বার্থে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। আমরা রাষ্ট্রের সেবা প্রদান করি এবং এ রাষ্ট্রের মালিক জনগণ। আমি যেমন সেবাদাতা, ঠিক তেমনি অন্য ক্ষেত্রে আমিও সেবাগ্রহীতা। তাই সেবাদাতা ও সেবাগ্রহীতার সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য থাকতে হবে। অফিস চলাকালীন পুরো সময় জনস্বার্থের দিকে খেয়াল রেখে সবাইকে কাজে মনোনিবেশ করতে হবে।”
স্বদেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সচিব বলেন, “এ দেশ আমাদের। আমরা নিজ দেশের মতো করে দেশকে ভালোবাসব এবং দেশের উন্নয়নের জন্য কাজ করব। আমাদের স্বদেশপ্রীতি মনোভাব পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সামগ্রিক বিষয়াদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সচিবের নিকট তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্ম সচিব অতুল সরকার, যুগ্ম সচিব কাজী তোফায়েল হোসেনসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)