বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নওশাদ আলম (২৮) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নওশাদ আলম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শাহেরখালী এলাকায় নওশাদের নিজ বসতঘরে অভিযান চালায়। অভিযানে তাঁর দেওয়া তথ্যানুযায়ী ঘর থেকে একটি এলজি (অস্ত্র) ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওই দিন বিকেল ৫টার দিকে গ্রেপ্তার নওশাদকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডিবি পুলিশ অস্ত্রসহ গ্রেফতারকৃত নওশাদকে থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে মিরসরাই উপজেলা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ