শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে

---
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সেগুনবাগান বিক্রির কথা বলে ৪ লাখ ৮০ হাজার টাকা গ্রহণ, চুক্তি অনুযায়ী বাগান বুঝিয়ে না দেওয়া এবং পাওনা টাকা ফেরত চাইতে গেলে হুমকি ও হয়রানির অভিযোগে রতন কান্তি দে ওরফে রতন দে-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বান্দরবানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের আদালত এ নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন।
এ ঘটনায় মো. কামাল উদ্দিন নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে রতন কান্তি দে, মো. আকাশ, ইলা রানী তঞ্চঙ্গ্যা ও সুপ্রিয়া তঞ্চঙ্গ্যাকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, বান্দরবান সদর উপজেলার ৩১৩ নম্বর মৌজায় প্রায় পাঁচ একর তৃতীয় শ্রেণির জমিতে থাকা সেগুনবাগানের গাছ বিক্রির বিষয়ে বাদীর সঙ্গে অভিযুক্তদের আলোচনা হয়। বাগানে আনুমানিক ৫০০টি সেগুনগাছ রয়েছে জানিয়ে সেগুলো বিক্রির প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাবের ভিত্তিতে বাদীর সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, বাগান কেনার বিষয়ে আশ্বস্ত করার পর অভিযুক্তদের বিভিন্ন সময়ে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রদান করেন তিনি। অভিযোগপত্রে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি, ৬ মার্চ, ২০ এপ্রিল, ২৫ মে, ২ জুন ও ২২ জুনসহ বিভিন্ন তারিখে অর্থ লেনদেনের বিবরণ উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের আশ্বাসে বাদী মোট ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। পরবর্তী সময়ে বাগান বিক্রির বিষয়ে সমঝোতা এবং টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেন তিনি। এমনকি বাগানের গাছও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগপত্রে আরও বলা হয়, পাওনা টাকা ফেরত চাইলে বাদীকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে ২০২৫ সালের ২৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বান্দরবান বাসস্টেশনের পাশের একটি টিকিট কাউন্টারে বাদী ও সাক্ষীদের উপস্থিতিতে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাদীর সাংবাদিক পরিচয় নিয়েও কটূক্তি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শোয়েবুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের আদালত রতন দে-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ৬ অক্টোবরে তৎকালীন পার্বত্য প্রতিমন্ত্রীর ও জেলা পরিষদের চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে বান্দরবানে শিক্ষকের চাকরি দেওয়ার কথা বলে চাঁদাবাজির মামলায় সাংবাদিক পরিচয়ধারী রতন দে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় মাইটিভির প্রতিনিধি পরিচয় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা শাহেদুল ইসলামের কাছ থেকে তিন লাখ ২৯ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে কারাগারে পাঠিয়েছির আদালত।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)