মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ খোকন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌরসভার মরাখলা ১ নম্বর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত খোকন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বর্তমানে সে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই মনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। অভিযানকালে পৌর শহরের পৌরসভার মরাখলা এক নাম্বর এলাকা থেকে খোকনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মাধ্যমে মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক সংক্রান্ত অপরাধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ঈশ্বরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মাদক ও অনলাইন ক্যাসিনো রোধে সোহাগীতে আইনশৃঙ্খলা সভা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সোহাগী ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ আইনশৃঙ্খলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট কবীর বিপুলের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রুমন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি সাজ্জাদ রুমন বলেন, মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হলে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
তিনি বলেন, নিজ নিজ এলাকার অপরাধ, মাদক কারবারি, জুয়া, কিশোর অপরাধ কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ওসি আরও বলেন, বাল্যবিবাহ, মাদক ও কিশোর অপরাধ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সচেতন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সোহাগী বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হুদা গোলাপের সঞ্চালনায় সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সোহাগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির, সদস্য সচিব মাহফুজুল ইসলাম শিখন, যুগ্ম আহ্বায়ক নাছরুউল্লাহ খান মোজাহেদী, আব্দুল কাদির, সারোয়ার হোসেন হিমেল, ইউপি সদস্য ও যুগ্ম আহবায়ক আক্কাস সাকিব, ফিরুজ আলী খান, জাকারিয়া খান প্রমুখ।
এছাড়াও সোহাগী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সভায় অংশ গ্রহণ করেন।
সভায় উপস্থিত বক্তারা এলাকায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বিট পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
রাজিবপুরে বিট পুলিশিং সভা, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা
ঈশ্বরগঞ্জ :: মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় মানুষের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এমন বার্তা দিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রুমন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নং রাজিবপুর ইউনিয়ন বাজারে বিট পুলিশিং ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজিবপুর ইউনিয়ন বাজারে মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর অপরাধ ও অনলাইন ক্যাসিনো প্রতিরোধে এ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রুমন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সাজ্জাদ রুমন বলেন, মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। তবে শুধু পুলিশের অভিযান দিয়ে অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এলাকার সাধারণ মানুষকে এগিয়ে এসে পুলিশকে তথ্য ও সহযোগিতা দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো এলাকায় মাদক বিক্রি, জুয়া, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, শিশু-কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষামুখী ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, রাজিবপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। মাদক, জুয়া ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
সভায় রাজিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হক, সদস্য সচিব হাফেজ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, রাজিবপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন, ইউপি সদস্য আবু কালাম, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)