শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: মৎস্য ও শস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিyয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজারে রতনডারি খালের উপর নির্মিত ব্রিজটির মাঝখানে গত এক বছর আগে ভেঙে গেলে এলাকার কয়েক গ্রামের হাজার হাজার বাসিন্দাদের অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

এতে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পরছেন কোমলমতি শিশু কিশোর সহ সকল শ্রেণী পেশার মানুষদের । এছাড়া পুরো ব্রিজটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোন সময়ে ধসে পরে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রায় গত ১৪ বছর আগে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে রতনডারি খালের উপর সরু একটি ব্রিজ নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে উচুল কাশিমপুর, ঝনঝনিয়া, ছোটডাঙ্গা, বড়ডাঙ্গা, তারাটিয়াসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করেন। এরই মধ্যে গত এক বছর আগে ব্রিজের মাঝখানে ভেঙে ধসে পরলে কাঠের পাটাতন দিয়ে কোন রকমে চলাচল করছেন স্থানীয়রা।

এছাড়া ব্রিজের অধিকাংশ স্থানে ভাঙন ধরায় যে কোন সময় পুরো ব্রিজ ধসে পরার আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয় এছাহক সরকার জানান, খালের উত্তর মাঠে আমাদের কৃষি জমি রয়েছে। ধান কেটে ঘরে তোলা বা এপার থেকে ওই পারে বিভিন্ন মালামাল পরিবহনের সময় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, গত সপ্তাহে লিটন নামে একজনের প্রায় একলাখ টাকা দামের একটি গরু ভাঙা অংশে পরে পা ভেঙে যায়।

ছোটডাঙ্গা গ্রামের ভ্যান চালক গকুল হোসেন বলেন, সিমেন্ট বোঝাই করে ভ্যান নিয়ে ব্রিজ পারাপারের সময় উল্টে খালের মধ্যে পরে যাই। এতে সবগুলো সিমেন্ট নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, ব্রিজের এমন নাজুক পরিস্থিতি হয়েছে যে, যেকোন সময় পুরো ব্রিজই ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ছোটডাঙ্গা গ্রামের মুমিন প্রামানিক বলেন, ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও এর কোন প্রতিকার আমরা পাইনি।

ছোটডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিল্টন হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী হলেও এর কোন সংস্কার হয়নি। ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করেছি। এরপর অফিস থেকে এসে তদন্ত করে গেছেন। ব্রিজটির কাজের কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।

সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১৪ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য বেশ কয়েকটি আবেদন দিয়েছি। কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও কোনটায় হয়নি।

আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিষ কুমার সরকার বলেন, নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাস এবং বরাদ্দ আসলেই নতুন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।#





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)