শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: মৎস্য ও শস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিyয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজারে রতনডারি খালের উপর নির্মিত ব্রিজটির মাঝখানে গত এক বছর আগে ভেঙে গেলে এলাকার কয়েক গ্রামের হাজার হাজার বাসিন্দাদের অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

এতে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পরছেন কোমলমতি শিশু কিশোর সহ সকল শ্রেণী পেশার মানুষদের । এছাড়া পুরো ব্রিজটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোন সময়ে ধসে পরে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রায় গত ১৪ বছর আগে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে রতনডারি খালের উপর সরু একটি ব্রিজ নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে উচুল কাশিমপুর, ঝনঝনিয়া, ছোটডাঙ্গা, বড়ডাঙ্গা, তারাটিয়াসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করেন। এরই মধ্যে গত এক বছর আগে ব্রিজের মাঝখানে ভেঙে ধসে পরলে কাঠের পাটাতন দিয়ে কোন রকমে চলাচল করছেন স্থানীয়রা।

এছাড়া ব্রিজের অধিকাংশ স্থানে ভাঙন ধরায় যে কোন সময় পুরো ব্রিজ ধসে পরার আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয় এছাহক সরকার জানান, খালের উত্তর মাঠে আমাদের কৃষি জমি রয়েছে। ধান কেটে ঘরে তোলা বা এপার থেকে ওই পারে বিভিন্ন মালামাল পরিবহনের সময় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন, গত সপ্তাহে লিটন নামে একজনের প্রায় একলাখ টাকা দামের একটি গরু ভাঙা অংশে পরে পা ভেঙে যায়।

ছোটডাঙ্গা গ্রামের ভ্যান চালক গকুল হোসেন বলেন, সিমেন্ট বোঝাই করে ভ্যান নিয়ে ব্রিজ পারাপারের সময় উল্টে খালের মধ্যে পরে যাই। এতে সবগুলো সিমেন্ট নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, ব্রিজের এমন নাজুক পরিস্থিতি হয়েছে যে, যেকোন সময় পুরো ব্রিজই ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ছোটডাঙ্গা গ্রামের মুমিন প্রামানিক বলেন, ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও এর কোন প্রতিকার আমরা পাইনি।

ছোটডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিল্টন হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী হলেও এর কোন সংস্কার হয়নি। ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করেছি। এরপর অফিস থেকে এসে তদন্ত করে গেছেন। ব্রিজটির কাজের কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না।

সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১৪ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য বেশ কয়েকটি আবেদন দিয়েছি। কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও কোনটায় হয়নি।

আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিষ কুমার সরকার বলেন, নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাস এবং বরাদ্দ আসলেই নতুন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।#





আর্কাইভ