শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাইফ সেইফার সংস্থার নেতৃবৃন্দ। এ লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনটির যাত্রা শুরুর দিন শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় এসব উদ্যোগের কথা জানানো হয়।

সংগঠনের প্রচার সম্পাদক নাছরিন ফৌজিয়ার সঞ্চালনায় এবং সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্য হাফেজ আবু হানিফ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা। বাল্যবিয়ে, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম বলেন, মানুষের জীবন রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই লাইফ সেইফারের পথচলা। মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা এবং দক্ষ নার্স তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এ লক্ষ্য পূরণে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর নজরুল ইসলাম বলেন, একটি উন্নত সমাজের ভিত্তি হলো মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্ব। সামাজিক সমস্যা সমাধানে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে হবে। মানুষের কল্যাণে গৃহীত উদ্যোগগুলো যেন ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য পরিকল্পিত কর্মসূচি ও ধারাবাহিক কার্যক্রম প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য জোবায়দা শিরিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সদস্য দিদারুল ইসলাম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, এনায়েত উল্ল্যাহ এবং দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেনসহ অন্যরা।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)