বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
চট্টগ্রাম প্রতিনিধি :: মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম একাডেমিক অডিটোরিয়াম, কদম মোবারক, মোমিন রোড চট্টগ্রামে “ধাম্মামিশন” ম্যাগাজিন সাময়িকীর প্রথম সংখ্যা ও মানবিক সিলভার মানবিক দাতাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধাম্মামিশন ফাউন্ডেশনের সিনিয়র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও মানবিক বন্ধু ডাঃ সুমেধ বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্য রাখেন, ধাম্মামিশন ফাউন্ডেশনের সভাপতি তরুন প্রজন্মের উদীয়মান সৃজনশীল মেধার আলোকিত সুদেশক ভদন্ত বিজয়ানন্দ থেরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব,বিশিষ্ট লেখক ও গবেষক এস, লোকজিত মহাথেরো ।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ডঃ দীপংকর মহাথেরো।
স্বাগত বক্তব্য রাখেন, ধাম্মামিশন ফাউন্ডেশনের মহাসচিব দানশীল ব্যক্তিত্ব রতন কুমার বড়ুয়া ।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ধাম্মামিশন ফাউন্ডেশনের সহ সভাপতি জিনাংসু বড়ুয়া, ধাম্মামিশন প্রকাশনা পরিষদের সম্পাদক সেবাপ্রিয় বড়ুয়া, ধাম্মামিশন ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা সৌমিত্রী বড়ুয়া (পপি)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মুকুন্দ বিহারী বড়ুয়া, ধাম্মামিশন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক যীশু বড়ূয়া।
এসময় প্রকাশনা সম্পাদক ভদন্ত সত্যানন্দ ভিক্ষু, রাজু বড়ুয়া,সজল বড়ুয়া,হিরন্ময় বড়ুয়া,অধ্যাপক বোধিমিত্র বড়ূয়া, অধ্যাপক পলাশ বড়ুয়া, পীযুষ বড়ুয়া, নবারুন বড়ুয়া,পুর্ণিমা বড়ূয়া, শেলী বড়ূয়া, ধাম্মামিশন ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী, মানবিক বন্ধু, সাংবাদিক, প্রিয়কল্যানকামী প্রমূখ উপস্থিত ছিলেন।
“ধাম্মামিশন”ম্যাগাজিন সাময়িকীর প্রথম সংখ্যা ও মানবিক সিলভার মানবিক দাতাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা বড়ুয়া।





মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ