শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২

--- ‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেয়া মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়া ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের ওয়াসীম মিয়া (২৬) ও সরিষা ইউনিয়নের গাংপাড় গ্রামের এমদাদুল হক (৪৫)। শনিবার ২৪ অক্টোবর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আরশাদুলের চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীন (৩০)কে গ্রেফতার করে সিএনজি যোগে থানায় নিয়ে যাচ্ছিল রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
পথে একদল ব্যক্তি পুলিশের গাড়ি গতিরোধ করে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে মারধর করে এবং সিএনজি ভাঙচুর করে শাহীনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া ও এমদাদুল হককে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় এবার নিরাপত্তাকর্মী গ্রেফতার


‎‎ ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ওরফে সাগরের নাম উঠে এসেছে। পরে তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সোহাগী বাজার এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২) উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। তিনি সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির চেষ্টা করা হয়। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে কাউসার আহম্মেদকে (২৪) আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, কাউসারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় গ্রেফতার কাউসার আহম্মেদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।

ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ


‎‎ ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর গ্রামের একটি ফুটবল খেলার মাঠের কাছে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রিয়াজুল আলম শাহীন (৩০)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে। তাঁর বাবার নাম মৃত মজিবুর রহমান। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে রঙতরঙ্গ সংগঠনের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলা শুরু হয়। খেলার উদ্বোধন করেন সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান। এ সময় খেলা দেখতে সেখানে উপস্থিত হন শাহীন।
পরে তার অবস্থানের খবর পেয়ে আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্য অনুযায়ী, শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে শাহীনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয়। পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ সময় অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রের দাবি। তবে শাহীনকে হাতকড়া পরানো হয়েছিল কি না, সে বিষয়ে স্থানীয় সূত্রের তথ্যের সঙ্গে পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি সন্ত্রাসবিরোধী আইনে এবং একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে। নথি অনুযায়ী, মামলাগুলো ২০১৬ সালের ২ আগস্ট, ২০২৫ সালের ৫ জানুয়ারি এবং ২০২৬ সালের ১২ আগস্ট দায়ের করা হয়।
এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহাম্মদ ওরফে মিলন মিয়া বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না; কাছের একটি চায়ের দোকানে ছিলেন। সেখান থেকে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে ধস্তাধস্তি হতে দেখেছেন। তাঁর দাবি, শাহীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলেই পুলিশ তাঁকে ধরতে গিয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় তাঁর নাম জড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সরিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ স্বপনও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনায় তাঁর নাম জড়ানো হচ্ছে। তিনি পুলিশকে বারবার আটক ব্যক্তিকে নিয়ে যেতে বলেছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি বিশেষ অভিযানে রয়েছেন। বিষয়টি ওসিকে জানানো হয়েছে এবং পরে কথা বলবেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, শাহীন মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে পালাতে সহযোগিতা করা হয় বলে দাবি করেন তিনি।
তবে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া কিংবা গ্রেফতারের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ঈশ্বরগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার: প্রাইভেটকারসহ আটক-২


‎‎ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কপথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করে অভিযানকারী দল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার আশ্রবপুর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এই সফল অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল জানতে পারে যে একটি চক্র প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজার চালান ময়মনসিংহ অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাই ও চালানটি আটকের লক্ষ্যে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল আশ্রবপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে কর্মকর্তারা গাড়িটিকে থামার সংকেত দেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারটির ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকেই গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারিকে গ্রেফতার করে আইন প্রয়োগকারী সংস্থা।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডের আমলাপাড়া কমলপুর (বালুর মাঠ) এলাকার জারু মিয়া ওরফে জহির মিয়ার ছেলে আব্দুল আলী ওরফে মসম (৩২) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রতনপুর গ্রামের বাদল মিয়ার ছেলে ইমন মিয়া (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে এ ধরনের বিশেষ নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)