শিরোনাম:
●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সরকারবিরোধী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৮ নভেম্বর ২০২৬ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন সরকার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজ্জাদ রোমনের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল দত্তপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আল আমিন সরকার আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য। তিনি ঈশ্বরগঞ্জ থানার নিয়মিত মামলা নং ৮(১১)২৫-এর এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা রোধে তাকে আটক করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তৌহিদুর রহমান মিলন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, শিক্ষা ও কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আমিনুল হক, অবসরপ্রাপ্ত পরিদর্শক হাসিম উদ্দিন এবং ঘাগড়াপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সমবায়ী আফরুজা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ বলেন, সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায় প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য সমবায় প্রতিষ্ঠানগুলোকে দল মতনির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ঈশ্বরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যয় আনুমানিক ৭ ঘটিকার সময় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আলম মিয়া (৪৬) ও জুয়েল মিয়া (২০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আলম মিয়ার কাছ থেকে ৪০ পিস এবং জুয়েল মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলম মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র, জুয়েল মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর ইটাবাড়ী গ্রামের হারুন মিয়ার পুতর।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)