শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » গুনীজন » কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
প্রথম পাতা » গুনীজন » কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার

---
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২০৬’। আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার সিলেট নগরীর শহীদ সোলেমান হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি কেমুসাসের মাসিক কার্যকরী পরিষদের সভায় সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির প্রস্তাবনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইতোমধ্যে সম্মেলনের আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কেমুসাসের কার্যকরী পরিষদের মাসিক সভায় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

এবারের কেমুসাস সাহিত্য সম্মেলনটি উৎসর্গ করা হচ্ছে ১৯৩৮ সালে অনুষ্ঠিত প্রথম কেমুসাস সাহিত্য সম্মেলনে সভাপতিত্বকারী দেওয়ান আহবাব চৌধুরী (বিএ, বিদ্যাবিনোদ)-এর স্মৃতির উদ্দেশে। সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে “সিলেটে কবি কাজী নজরুল ইসলামের শুভাগমন ও সিলেটে নজরুল চর্চার শতবছর” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কেমুসাসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।

প্রতিবারের ন্যায় এবারও সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য একজন সাহিত্যিককে কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। ‘সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আবদুল হাই মিনার।

সম্মেলনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মূল প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, এবং নিবন্ধিত লেখকদের অংশগ্রহণে কবিতা ও ছড়াপাঠ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম এবং দিনব্যাপী কবি সমাবেশে সভাকবি হিসেবে সাবেক সচিব ও কবি মোফাজ্জল করিম উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সমাপনী পর্বে ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ড. সুমিতা চক্রবর্তী এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ড. বেলা দাস অতিথি হিসেবে অংশ নিতে পারেন।

সম্মেলনটি দেশের সকল কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইনে কিংবা সরাসরি সাহিত্য সংসদ কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ স্মারক ও আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হবে।

সম্মেলন বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট ও সদস্য সচিব শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কবি আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, পাঠাগার সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম, সহ-লাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী এবং গল্পকার মিনহাজ ফয়সল।

সাহিত্য সম্মেলন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭১১৩১১৫৭৪ (মাহবুব) এবং ০১৭১১৪৮০৩৭৯ (কামরুল) নম্বরে যোগাযোগ করার জন্য উদযাপন উপকমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)