মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
আমির হামজা :: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শারজা শহরের খুজামিয়া এলাকায় লরির ধাক্কায় তিনি নিহত হন। নিহত মো.মহসিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামের মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার। জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী মহসিন গাড়ি করে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ এই দেশের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার