শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আশরাফুল করিম এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজিবপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া (২১), মাইজহাটি গ্রামের রোকেল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাইম (১৯), একই এলাকার আব্দুল হেকিমের ছেলে বায়েজিদ আলম (২০), ভাটিরচর নওপাড়া গ্রামের প্রয়াত ছয়েব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম সুজন (২০), আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বায়োজিদ উল্লাহর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আনসার উল্লাহ (২৮), তেলুয়ারী গ্রামের বাদল মিয়ার ছেলে ও আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮) এবং জাটিয়া গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৫৯), যিনি জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। পূর্বে সংগঠিত মিছিলের মামলার তাদের সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, সরকারবিরোধী নাশকতা প্রতিরোধে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে অশ্রু আর ভালোবাসায় প্রিয় শিক্ষক কল্পনা সাহার বিদায়


‎‎ঈশ্বরগঞ্জ :: দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শত শত শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে অবশেষে অবসরজনিত বিদায় নিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৮৯ নং দরগাপাড়া মাজার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা সাহা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
১৯৯৫ সালের ১৩ ডিসেম্বর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৩১টি বছর। দীর্ঘ এই কর্মজীবনে তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, হয়ে উঠেছিলেন প্রজন্মের পর প্রজন্ম গড়ে তোলার এক নিবেদিতপ্রাণ অভিভাবক। প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে নামে অশ্রুসজল আবহ; সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্বাগত বক্তব্যের পর বিদায়ী প্রধান শিক্ষকের কর্ম ও স্মৃতিচারণ করে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সুরাইয়া নাসরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভারপ্রাপ্ত ইউআরসি ইন্সট্রাক্টর শরীফুল্লাহ মুক্তি বলেন, “একজন শিক্ষক কখনো অবসরে যান না, তিনি আজীবন বেঁচে থাকেন তাঁর শিক্ষার্থীদের মাঝে। কল্পনা সাহা শুধু একটি বিদ্যালয়ের প্রধান ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের প্রাথমিক শিক্ষার এক আলোকবর্তিকা। দীর্ঘ ৩১ বছর ধরে একই প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের শিক্ষক সমাজের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার স্মৃতিচারণ করে বলেন, “প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী চাকরিজীবনের ইতি টানতে হলেও মানুষের হৃদয়ে যে আসন কল্পনা দিদি গড়ে তুলেছেন, তা কখনো মুছে যাবে না। বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা আর প্রাঙ্গণ আজ তাঁর শূন্যতা অনুভব করছে। সততা ও আন্তরিকতার সাথে এত দীর্ঘ পথচলা সত্যিই বিরল।”
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোসলেম উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিদায় শব্দটা সবসময়ই কষ্টের। দীর্ঘ তিন দশকের একটি সম্পর্কের সমাপ্তি মানসিকভাবে মেনে নেওয়া শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই কঠিন। কল্পনা সাহা নিজের সর্বস্ব দিয়ে এই প্রতিষ্ঠানটিকে তিল তিল করে গড়ে তুলেছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষকের শূন্যতা পূরণ করা সহজ নয়। আমরা তাঁর সুস্থ, দীর্ঘ ও সুন্দর অবসর জীবন কামনা করি।”
তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী পাল, কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, জাটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, দরগাপাড়া মাজার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুখলেছুর রহমান এবং প্রাক্তন শিক্ষার্থী আসপিয়া জান্নাত ও রুবেল মিয়া প্রমুখ।
বক্তারা সকলেই কল্পনা সাহার কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী প্রধান শিক্ষক কল্পনা সাহা তাঁর বক্তব্যে বলেন, আজকের এই বিদায়লগ্নে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য অত্যন্ত কঠিন। ১৯৯৫ সালের ১৩ ডিসেম্বর এই দরগাপাড়া মাজার শরীফ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম। চোখের পলকে প্রায় ৩১টি বছর কীভাবে কেটে গেল, বুঝতেই পারিনি। এই দীর্ঘ সময়ে বিদ্যালয়টি কেবল আমার কর্মক্ষেত্র ছিল না, হয়ে উঠেছিল আমার পরিবার।
ক্লাসরুম, বারান্দা আর খেলার মাঠের প্রতিটি ধূলিকণায় আমার হৃদয় জড়িয়ে আছে। কোমলমতি শিক্ষার্থীদের স্নেহ আর সহকর্মীদের ভালোবাসাই ছিল আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব পালনকালে কাউকে অনিচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন।
চাকরির মেয়াদ শেষ হলেও আপনাদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অম্লান থাকবে। আমাদের প্রাণের এই বিদ্যালয় এবং শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাক, এই প্রার্থনাই করি। জীবনের বাকি দিনগুলো যেন সুস্থ ও শান্তিতে কাটাতে পারি, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ঈশ্বরগঞ্জে দুই কলেজে সাত পরীক্ষার্থী কেউ পাস করেননি


ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দুটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান দুটি থেকে এবার মোট সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে একটি কলেজ থেকে মাত্র একজন এবং অপর কলেজ থেকে ছয়জন পরীক্ষায় অংশ নেন। দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।
শূন্য পাসের হার পাওয়া কলেজ দুটি হলো, চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের তালিকা এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফলের তালিকায় দেখা যায়, চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।
চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, কাগজে কলমে কলেজটিতে ১০ জন শিক্ষক ছিলেন। তাঁদের মধ্যে তিনজন অন্যত্র চলে গেছেন। বর্তমানে সাতজন শিক্ষক কর্মরত দেখানো হলেও তাঁদের কেউই কলেজে আসেন না। কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না। এ কারণে তাঁরা শিক্ষা কার্যক্রম পরিচালনায় আগ্রহ হারিয়েছেন। দীর্ঘ ১০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান করাচ্ছেন বলেও জানান তিনি। বর্তমানে কলেজ শাখাটি কার্যত শিক্ষকশূন্য অবস্থায় রয়েছে। এ বছর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।
অধ্যক্ষ মো. সেলিম আরও বলেন, শিক্ষকদের কলেজে ফিরিয়ে আনতে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো ফল হয়নি। এ অবস্থায় কলেজের গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে কলেজ শাখার নিবন্ধন বাতিলের জন্য আবেদন করবেন।
অন্যদিকে, কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এ বছর ছয়জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বলেন, এ বছরই প্রথমবারের মতো কলেজটি নিবন্ধন পেয়েছে। কলেজ শাখায় তিনজন শিক্ষক রয়েছেন। পাশাপাশি স্কুল শাখার দুজন শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজে পাঠদান করাচ্ছেন। প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে ছয়জনের কেউ পাস করতে পারেননি। শুরুতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আগামীতে আরও ভালোভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভালো ফলাফল অর্জনের আশা করছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বেলায়েত হোসেন বলেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কলেজ দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য তার জানা নেই। তবে প্রতিষ্ঠান দুটির সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঈশ্বরগঞ্জের নয়টি কলেজ ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮২ দশমিক ৫০ শতাংশ। এরপর রয়েছে, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজে ৬০ দশমিক ৭১ শতাংশ, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে ৫৬ দশমিক ৯৯ শতাংশ, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫২ দশমিক ১৩ শতাংশ, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে ৫১ দশমিক ৯৯ শতাংশ, আঠারবাড়ী ডিগ্রি কলেজে ৩৩ দশমিক ৯৮ শতাংশ এবং সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ দশমিক ৪৩ শতাংশ।
অন্যদিকে, উপজেলার ছয়টি মাদরাসার ফলাফলে দেখা যায়, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসায় পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ, পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদরাসায় ৫২ দশমিক ৫০ শতাংশ, বৈরাটি আলিম মাদরাসায় ৫০ শতাংশ, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদরাসায় ৪৪ দশমিক ৬২ শতাংশ, উচাখিলা কেরামতিয়া আলিম মাদরাসায় ৪১ দশমিক ৬৭ শতাংশ এবং পানান ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১২ দশমিক ৫০ শতাংশ।
ফলাফলে উপজেলার অধিকাংশ কলেজ ও মাদরাসায় শিক্ষার্থীরা উত্তীর্ণ হলেও দুটি কলেজের শতভাগ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি স্থানীয় শিক্ষাঙ্গনে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে একটি প্রতিষ্ঠানে শিক্ষক না থাকা এবং অন্যটিতে নতুন করে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি সামনে এসেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)