মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » পরবাস » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
![]()
লন্ডন :: গত সোমবার সন্ধ্যায় উত্তর লন্ডনের করিয়ান্ডার রেস্টুরেন্টে গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-র প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি জনাব মোঃ অহিদ উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম ও যুগ্ম সম্পাদক দুলাল আলম।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী।
সভাপতি উপস্থিত সকলকে সভায় যোগদানের জন্য ধন্যবাদ ও স্বাগত জানান এবং বিশেষভাবে বিগত কমিটির সদস্যদের গ্রেটার দেউলগ্রামবাসীর সেবায় তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।
ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোঃ এবাদ হোসেন নতুন কার্যনির্বাহী কমিটিকে সভায় পরিচয় করিয়ে দেন।
এরপর বিগত কমিটির পক্ষ থেকে নতুন কমিটির কাছে সকল নথিপত্র ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সকলেই নিজ নিজ মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অত্যন্ত গঠনমূলক আলোচনার মাধ্যমে ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট অ্যাডঃ মোঃ এবাদ হোসেন, ইয়াসিন রহমান ফাত্তা, সুলতান আহমেদ, মাহবুব আলম, রওশন উদ্দিন আহমেদ, গুলজার হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, ফখরুল ইসলাম, আবুল আজাদ শাবুল, মনোয়ার আহমেদ, মাওঃ আনোয়ার হোসেন রাব্বানী, হারুনুর রশিদ, নিমুর ইসলাম জাহাঙ্গীর, আজিম উদ্দিন, সালেহ আহমেদ সেলিম, মোঃ ময়নুল ইসলাম, আব্দুল আজিজ, মোঃ আমান উদ্দিন, হেলাল আহমেদ, এম এ খালিক (বাবুল হোসেন) এবং জাবেদুর রহমান জাবেদ।
অবশেষে সভাপতি জনাব অহিদ উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত