শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » পরবাস » ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » পরবাস » ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত

--- লন্ডন :: গত রবিবার সন্ধ্যায় ইলফোর্ডের একটি রেস্টুরেন্টে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকাল ৪টায় ফোর্ড স্পোর্টস এন্ড সোশ্যাল ক্লাব, অল্ডবরো রোড সাউথ, নিউবারি পার্ক, IG3 8HE তে অনুষ্ঠিতব্য ছাত্র পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক উদ্দিন এবং সভা পরিচালনা করেন মেম্বারশিপ সেক্রেটারি জয়নুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন।

কিভাবে অনুষ্ঠানকে সফল ও সুন্দর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খাবার, শিল্পী, ট্রফি, সার্টিফিকেট, ছাত্র সংগ্রহ, স্টেজ সজ্জা ও আমন্ত্রণপত্র নিয়ে আলোচনা করা হয়।

প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন সভাকে জানান যে হল ইতিমধ্যে বুকিং ও কনফার্ম করা হয়েছে এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সহ অন্যান্য বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন জেনারেল সেক্রেটারি শাহীন চৌধুরী, ট্রেজারার এনামুল হক এনাম , কালচারাল সেক্রেটারি হেলাল চৌধুরী এবং অর্গানাইজিং সেক্রেটারি আলিন চৌধুরী।

রেডব্রিজ বরোর যে সকল ছাত্র-ছাত্রী এ বছর GCSE এবং A Level পাশ করেছে, তাদের তালিকা তৈরির জন্য সকল কার্যনির্বাহী সদস্যদের অনুরোধ করা হয়। সর্বোচ্চ ৩০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে।

জেনারেল সেক্রেটারি ও ট্রেজারার ছুটিতে থাকায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। তাদের ফিরে আসার পর আবারও একটি কার্যনির্বাহী কমিটির সভা ডেকে অবশিষ্ট কাজ চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল চৌধুরী, কামরুল হোসেন দেলোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অল্প সময়ের নোটিশে সভায় উপস্থিত হওয়ার জন্য প্রেসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)