শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক।
শুক্রবার ১৩ নভেম্বর সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্ডকার মোহা: রিজাউল করিম এর পরিচালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
শুরুতে প্রধান অতিথি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫জন, রাঙামাটি সরকারি কলেজের ৭জন, রাঙামাটি সরকারি মহিলা কলেজের ১জন, কর্ণফুলী সরকারি কলেজের ১জন এবং সাজেক কলেজের ১জন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব, পিপিএম, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মাদ (যুগ্ম সচিব)।
বক্তারা বলেন, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলে উৎসাহিত হবে। শিক্ষকদের চলতি বছরের ফলাফল আরও উন্নত করার লক্ষ্যে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান তাঁরা।
এসময় বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা থেকে অনেক শিক্ষার্থী প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা করতে আসে। তাই তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রচলিত পাঠ্যক্রমের সঙ্গে ই-লার্নিংয়ের গুরুত্ব বাড়াতে হবে।
এ সময় পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন বরাদ্দের বিষয় তুলে ধরা হয়। উন্নয়নমূলক কাজের সঠিক বাস্তবায়নে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের নজরদারি বাড়ানো এবং যেকোনো সমস্যা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু