শিরোনাম:
●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ

--- রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যান দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দি বান্দরবান পরিবহন এর মালিক, ম্যানেজার ও চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম (৪৫) রাঙামটি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, সোমবার ৯ নভেম্বর তিনি দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৪ আগস্ট ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড শহরের ভ্যান হ্যাপির মোড় সড়কে বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ঘটনার একটি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন জাহাঙ্গীর। এরপর থেকেই পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, ওই ভিডিও প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে যোগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি এবং মোটরসাইকেলে থাকা তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায়।
জাহাঙ্গীর আলমের অভিযোগ, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়িটি সরানোর কথা বলে চালক সেখান থেকে চলে যান। পরবর্তীতে পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনার ভিডিও তাঁর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ।
জাহাঙ্গীর আলম জানান, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটের দিকে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে ০১৬৭৮৮২৭*** নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে বলেন, ‘আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা। পাশাপাশি রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও ওই ব্যক্তি দাবি করেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর অভিযোগ করেন।
এ অভিযোগের বিষয়ে দি বান্দরবান পরিবহন এর মালিক, ম্যানেজার ও চালকদের বক্তব্য পাওয়া যায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)