শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
![]()
বান্দরবান প্রতিনিধি :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বান্দরবান-থানচি সড়কের ১২ মাইল এলাকা থেকে ২৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সড়কের বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়। এতে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শনিবার ৭ নভেম্বর সকালে চিম্বুক পাহাড়ের ১২ মাইল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এই অভিযানের অংশ হিসেবে ১২ মাইল এলাকা থেকে শুরু করে ২৭ কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশের ঝোপঝাড়, জঙ্গল ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সড়কের পানি নিষ্কাশনের নালা ও বিভিন্ন অংশের প্রতিবন্ধকতা দূর করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, পরিবেশের সৌন্দর্য বজায় রাখা এবং পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বহুদলীয় গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে এবং ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।
এ সময় চিম্বুক পাহাড়ের সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগে স্থানীয় ম্রো সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক