শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতে ১৪৪ ধারা মামলা চলমান থাকা বিরোধপূর্ণ জমির পুকুরে বিষ প্রয়োগের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতে জমি সংক্রান্ত মামলা চলমান থাকা অবস্থায় নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রতিপক্ষকে হয়রানি করতেই থানায় এমন কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের মৃত শহর আলীর ছেলে মো. আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী মৃত চান মিয়ার ছেলে মোস্তাকিম ও মঞ্জু মিয়াদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। চরশিহারী মৌজার বি.আর.এস ৩৮৩ খতিয়ানভুক্ত ও ২৫১ দাগের জমিটি আবুল হোসেন পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছিলেন। গত ৩০ অক্টোবর প্রতিপক্ষ মোস্তাকিম ও তার লোকজন দেশীয় অস্ত্রসহ ওই জমি জবরদখলের চেষ্টা চালালে আবুল হোসেন বিজ্ঞ ঈশ্বরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা (নং- ১৪৪/২০২৬) দায়ের করেন।
আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আইনি প্রক্রিয়ায় টিকতে না পেরে উল্টো আবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের ঘায়েল করতে নতুন চক্রান্ত শুরু করে প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় মোস্তাকিম আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, গত ৬ নভেম্বর রাতে বিরোধপূর্ণ জমির সীমানার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে এবং এ বিষয়ে আবুল হোসেন (৬৫), হেলিম মিয়া (৪৫), হেলাল মিয়া (৪৩) সহ ৮ জনকে অভিযুক্ত করে প্রাণনাশের হুমকির মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী আবুল হোসেনের পরিবারের অভিযোগ, যে জমিতে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে, সেই জমির দখল নিজেদের অনুকূলে নিতে এবং চলমান মামলা থেকে নজর ঘোরাতেই নিজেরাই বিষ প্রয়োগের নাটক সাজিয়ে প্রতিপক্ষের ওপর দায় চাপাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে থানায় একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর এ অপচেষ্টার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, পুকুরে বিষ প্রয়োগ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের বিষয়টিও আমাদের নজরে এসেছে। কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং কেউ যেন মিথ্যা ঘটনা সাজিয়ে কাউকে ফাঁসাতে না পারে, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে যুব সমবায় সমিতি ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে অনুদান ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমাপনী আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর প্রমুখ।
আলোচনা সভা শেষে তারাকান্দি যুব মহিলা সমবায় সমিতির অনুকূলে ১ লাখ টাকা এবং অগ্রণী যুব সমবায় সমিতির অনুকূলে ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম এগিয়ে নিতে ১ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে অনুদান ও ঋণ হিসেবে বিতরণ করা হয় ৩ লাখ ৩৫ হাজার টাকা।
এর আগে গত ১ নভেম্বর বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা ও আত্মকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা।





অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২