সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জিয়া মঞ্চ। এ উপলক্ষে সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. জুয়েল মিয়া জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কামরুল ইসলাম সোহাগ ও রাজাপুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। জিয়া মঞ্চ তাদের প্রতিহত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক মানুষ। তাঁর আদর্শ ধারণ করে জিয়া মঞ্চ এগিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, দেশে সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে। সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জিয়া মঞ্চের নেতাকর্মীরা।





নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ