রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
![]()
উত্তম কুমার পাল হিমেল,স্টাফ রিপোর্টার :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দেশাত্মবোধক গান, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিরূদ্ধ দেব রায় এর সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান চৌধুরী পেয়ারা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নুর উদ্দিন আহমেদ, (বীর প্রতীক), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরেফিন হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সরফরাজ চৌধুরী, সহ-সভাপতি বয়াত উল্লা, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রিংকু দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, আনন্দ নিকেতনের সভাপতি ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, আনন্দ নিকেতনের সাধারণ সম্পাদক পলাশ বনিক, প্রশিক্ষক অভিমান্য দাশ, ঝুমুর ভৌমিক, শৈলেশ চন্দ্র দাশ, সাংবাদিক হাসান প্রমুখ।
বিভিন্ন প্রতিযোগাতায় পুরস্কার গ্রহন করেছেন মাধ্যমিক পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম মনিষা দে, রচনা প্রতিযোগিতায় ১ম আদিল আহমেদ, ২য় মেহজাবীন আহমেদ তিন্নী, ৩য় নওরোজ রাব্বানী নাফি, চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রুপ “ক” ১ম স্পর্শ দাশ, ২য় সাহিত্য সরকার দিব্য, ৩য় মীর ফাতেমা জোহা, গ্রুপ “খ” ১ম মৌমিতা দাস মৌ, ২য় আলোকিতা দাশ, ৩য় দেবারতি দাস প্রণয় প্রমুখ।
অনুষ্ঠানে আনন্দ নিকেতনের শিল্পীগণ কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সালমান আহমেদ, গীতা পাঠ করেন দেবশ্রী দাশ।
নবীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু ও যুবক নিহত : আহত-২
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বছরের শিশু গিরিরাজ পাল ও সাইদুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় মহাসড়কের পাশে একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম গিরিরাজ পাল বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও স্বর্ণা পালের ছেলে এবং সাইদুর রহমান (২৪) নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটিসহ তার বাবা-মা এবং অটোরিকশায় থাকা যুবক সাইদুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নবীগঞ্জে নিয়ে আসা হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে একই দুর্ঘটনায় এক শিশু ও এক যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত
নবীগঞ্জ :: ঐতিহাসিক ৭ ই নভেম্বর বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে শনিবার রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ-র আখড়া প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ণ চন্দ্র রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রঙ্গ লাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উওম কুমার পাল হিমেল, ননীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি রায় মিনু,উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নীল কন্ঠ দাশ সামন্ত নন্টি, নবীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বিভু আচার্য্য,পৌর শাখার সহ সভাপতি গৌতম পুরকায়স্থ,মৃদুল কান্তি রায়, গীতা সংঘের সভাপতি বাবু সঞ্জয় দাশ,পৌর শাখার যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ আচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, সুবিনয় দাশ, প্রশান্ত দাশ গুপ্ত খোকন,অনজিত দাশ,রিপন আচার্য্য, বিকাশ আচার্য,সুহেল দাশ,কিরন দাশ, সুমন দাশ প্রমুখ নেতৃবৃন্দ।





নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ