বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
মো. সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ এবং আওয়ামী যুবলীগের রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাখার সহ সভাপতি মো. সাদ্দাম হোসেন রয়েছেন।
রাঙামাটি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন হাসপাতাল রোডের চন্দন দাশ, রাঙামাটি পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব ও নাজমুল সাকিব রাফি—ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য, মো. হানিফ, রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মো. সেলিম, শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।





রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার