শিরোনাম:
●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের (RCY) অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও সেবামূলক কাজের জন্য বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আজ ১০ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান দীপন তালুকদার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও রক্ত দানসহ বিভিন্ন মানবিক সেবামূলক কাজে যুক্ত হলেই মানবিক সমাজ গঠন করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বছর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিলাইছড়ি ও বাঘাইছড়িসহ রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদানের বিষয়ে উল্লেখ করেন এবং এ কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান; আগামীতে এমন তৎপরতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। তিনি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, প্রাকৃতিক ঝর্ণা, বন পুনঃরুদ্ধার ও ইকো ট্যুরিজমের উন্নয়নে কর্মসূচি গ্রহণ করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তোলার এ অনুষ্ঠানে এসে যুক্ত হওয়ায় ও উৎসাহ প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি রাঙামাটির সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান দীপন তালুকদার বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান ও একসাথে কাজ করার এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের কার্যক্রম প্রসারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের সদস্যদের জন্য রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার জ্যাকেট এবং সংগঠন পরিচালনার জন্য দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে তরুণ বয়সে রক্ত প্রদান করার স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাঙামাটি জেলাসহ বিভিন্ন জেলায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত হওয়ার আহবান জানান। তিনি রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের সফলতা কামনা করেন। তিনি রাঙামাটি শহরে পর্যটন শিল্প বিকাশে এবং তরুণদের কর্মসংস্থানে সরকার এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি দেশি-বিদেশি পর্যটকদের আর্কষণ করতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ সংস্কার, শুভলং ঝর্ণা, বিলাইছড়ির ধূপপানি ঝর্ণার পানি ধরে রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে গৃহীত প্রস্তাবনার বিষয়ে বলেন। রাঙামাটি ভ্রমণে বিদেশি পর্যটকদের অনুমতি প্রক্রিয়া সহজীকরণে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিদিন দশ হাজার পর্যটক আর্কষণে অবকাঠামো নির্মাণসহ পর্যটন শিল্পের বিকাশে ও রাঙামাটির তরুণদের কর্মসংস্থানে এবং রাঙামাটিতে উৎপাদিত বিভিন্ন ফল সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণে কর্ম-পরিকল্পনা গ্রহণের কথা বলেন। তিনি পর্যটন শিল্পের বিকাশে বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট এবং তরুণ শিক্ষার্থীসহ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আলোচনা সভায় রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের ওয়েবসাইট ডেভেলপার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসফিক সিকদার কৌশিক ও ডিজাইনার মুরাদ হোসেন এবং কমিটির সদস্যবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। সভার শুরুতে রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের ওয়েবসাইট সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। রাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের ইয়ুথ লিডার ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদ এবং ডেপুটি লিডার তৌফিক হাসান রাসেল বক্তব্য প্রদান করেন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সজীব ত্রিপুরাসহ শিক্ষক, কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ রাবিপ্রবি ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কৃপাময়ী অন্তি এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আজহার বিন জাবেদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)