শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আতিকুল ইসলাম ওরফে পিয়াস (৩১) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার আতিকুল ইসলাম পিয়াস উপজেলার দড়িপাচাশি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, গ্রেফতার আতিকুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার (মামলা নম্বর-০৮) এজাহারনামীয় সন্দেহভাজন আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে আসছিলেন।
পুলিশ আরও জানায়, এলাকায় সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ইউপি সদস্যকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে নাগরিক দায়িত্ব বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (১১ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এবং মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও টেকসই সমাজ বিনির্মাণে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতার কোনো বিকল্প নেই। সংঘাত বা বিভেদ কখনোই উন্নয়ন ডেকে আনে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নাগরিকদের কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও অহিংস সমাজ গঠনে সমাজের সকল শ্রেণি পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সেতু তৈরিতে পিএফজি সবসময় কাজ করে যাচ্ছে।
পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভায় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক সহনশীলতা রক্ষায় সকল নাগরিকের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ এবং পিএফজি ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান প্রমুখ।
সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)