শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

--- রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র আসন্ন স্টুডেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রাতে ইলফোর্ডের একটি স্থানীয় রেস্টুরেন্টে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৬টায় ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন সভার উদ্বোধন করেন এবং উপস্থিত নির্বাহী সদস্যদের স্বাগত জানান।
আসন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আগামী রবিবার, ২৭ সেপ্টেম্বর, ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব, অল্ডবরো রোড সাউথ, ইলফোর্ডে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ অহিদ উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী।
সভায় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানের সকল প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে ছিল তহবিল সংগ্রহ, ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহ, খাবার ব্যবস্থাপনা, শিল্পী ও সাউন্ড সিস্টেম, ট্রফি, সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রায় দেড় ঘণ্টা ধরে গঠনমূলক আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন:
শাহীন চৌধুরী, এনামুল হক এনাম , ফারুক উদ্দিন, কামরুল ইসলাম দেলোয়ার, এলিন চৌধুরী, হেলাল চৌধুরী, মোহাম্মদ সুমন চৌধুরী এবং রেজাউল করিম রাজু।
একটি সফল অনুষ্ঠানের জন্য সকল সদস্যকে সর্বাত্মক সহযোগিতা এবং অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ আলমগীর, জয়নুল চৌধুরী, নায়েম আহমদ জয় এবং মোহাম্মদ মনির।
আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)