সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাঙামাটি জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরীকে সংগঠনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও আর্থিক ক্ষতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী বর্তমান সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম এবং আর্থিক ক্ষতির সঙ্গে (সংগঠনের অর্থ আত্মসাৎ করার) যুক্ত থাকার অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ৯-এর (ক, খ, চ, ছ, জ, ত, থ, দ, ন, ফ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে কেন্দ্রীয় কমিটির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়, শ্যামল চৌধুরীকে সংগঠনের সাধারণ সদস্য পদসহ কেন্দ্রীয় কমিটির সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।





কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা