মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
![]()
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে সম্মানজনক ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় রাঙামাটির কৃতী সন্তান ও স্বপ্নবুনন যুব সংস্থার সদর উপজেলা সমন্বয়ক মো. সাইমুন ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
এ উপলক্ষে সাইমুন ইসলাম ও স্বপ্নবুনন যুব সংস্থার প্রতিনিধিরা সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মৈত্রী চাকমা।
এ সময় স্বপ্নবুনন যুব সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না, প্রধান সমন্বয়কারী আলী আশরাফ, মো. রবিউল, মহিউদ্দিন আসিফসহ সংগঠনটির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেন সাইমুন ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। তাঁর এ অর্জন রাঙামাটি জেলার জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য দীপেন দেওয়ান সাইমুন ইসলামের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি স্বপ্নবুনন যুব সংস্থার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।তিনি সমাজের কল্যাণে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে স্বপ্নবুনন যুব সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি সাইমুন ইসলামের ভবিষ্যৎ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণে এ অর্জন অনুপ্রেরণা হয়ে থাকবে।





রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর