মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বগুড়া » বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু|
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাড়াবাইশা গ্রামের মোছাঃ আঁখি আক্তার, দক্ষিণপাড়া কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সুরাইয়া বেগম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় ইসমাইল হক রুবেল, বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের ফটিক মোল্লা| এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবুল আলম, উচ্চমান সহকারী শাহীনুর ইসলাম শাহীন, অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু, অফিস সহকারী মিজানুর রহমান আলম, ওয়ার্ড বয় মাছুদুর রহমান মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ|
রফিকুলের নামাজে জানাজা সম্পন্ন
বগুড়া :: মঙ্গলবার ১৭ নভেম্বরর-২৬ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী মন্ডলপাড়া গ্রামের রফিকুল ইসলাম দুলা (৭৫) এর জানাজা নামাজ স্থানীয় জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়|
নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে| জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন এবং জানাজা নামাজে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু|
এসময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, আবুল কালাম আজাদ, মাহমুদুল আলম জনি, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ|
মরহুম রফিকুল ইসলাম দুলা বালিয়াদিঘী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃতঃ তফিজ উদ্দিন মন্ডলের ছেলে|
এদিকে, মরহুম রফিকুল ইসলাম দুলা (দুলাল) এর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ সহ সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু|





প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত