শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বগুড়া » বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
প্রথম পাতা » বগুড়া » বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল

--- আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও নাযাতের জন্য বগুড়ার গাবতলীর উপজেলার বাগবাড়ী বিশেষ দোয়া মাহফিলে নেতা-কর্মী ও সাধারন মানুষের ঢল। ৯ ফেব্রুয়ারী সোমবার বাদ আসর নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে বিশেষ দোয়া মোনাজাতে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দোয়া’য় অংশ নেন। শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আছর নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া মাহফিল পূর্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আজ থেকে ৪১ দিন আগে ৩০ ডিসেম্বর ২০২৫। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশমাতা বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। রাজনৈতিক ইতিহাসে আকাশচুম্বী এক ব্যক্তিত্ব-বেগম খালেদা জিয়া। তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং এ দেশের মাটি ও মানুষের স্পন্দন অনুধাবনকারী এক কিংবদন্তি নেত্রী। দেশমাতৃকার টানে তার পদচারণা ছড়িয়ে ছিল বাংলার প্রতিটি প্রান্তে-দুর্গম জনপদের মেঠোপথে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পৌঁছে গেছেন সর্বত্র। তার প্রয়াণে দেশ জুড়ে নেমে এসেছিলো শোকের ছায়া, আন্তর্জাতিক অঙ্গনেও শোকের বার্তা প্রবাহিত হয়েছিলো। তিনি আরো বলেন, আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ও দেশমাতা ছিলেন। আমি বিশ্বাস করি আমি মনে করি বাংলাদেশের মানুষ দেশমাতা বেগম খালেদা জিয়ার কোনদিনও ভুলতে পারবেনা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে। আজ আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা দোয় করবো দেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের জন্য । বিএনপি নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রামে আহত এবং নিহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের প্রিয় নেতা এদেশের এযুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের জন্য। আর দুইদিন পরে এদেশে নির্বাচন আল্লাহতালা যেন তাকে সুযোগ দেন জনগণের সমর্থন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে তারেক রহমান যেন দেশ সেবা করতে পারেন। সাবেক এমপি লালু বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর পর ঢাকা রাজধানী সহ সারাদেশে নামাজে জানাযায় মুসল্লীদের ঢল নামে। এরপর দেশমাতার মৃত্যুর পর সমগ্র দেশবাসী তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরকাল- চিরস্মরণীয় হয়ে থাকবেন। দিনব্যাপী কোরআন খানী শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, এ্যাব কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান, ব্যাংকার্স জিয়া পরিষদ বগুড়া অঞ্চলের সভাপতি সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, জাহিদুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, অধ্যক্ষ সাবেক (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম, শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান অটল, এমরান হোসেন, আমিনুল ইসলাম, সাবেক কমিশনার রাসেল সরকার, মশিউর রহমান, সোহেল প্রাং, হায়দার আলী, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, যুক্তরাজ্য-যুবদল এর আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা মিনার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, মাহারুফ সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নুর আলম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, আব্দুল মতিন, মিলটন হোসাইন, আব্দুল গনি, আবু বক্কর সিদ্দিক শাহীন, রেজাউল করিম রেজা, সুরুজ্জামান, রাজীব আহমেদ, মজনু মিয়া, ইউনুছ আলী গেদা, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, শাহীন আলম, বাদশা মিয়া, আব্দুল মামুন, রফিকুল ইসলাম নান্টু, উজ্জ্বল হোসেন, জেরিন সরকার,
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী, আল-আমিন, ছাত্রদল নেতা জনি ইসলাম, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, সুমন ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)