শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসাহ–উদ্দীপনা ও নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে। মাঠজুড়ে ছিল মানুষের ঢল, স্লোগান আর বিজয়ের প্রত্যাশা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত ছাতা মার্কা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। তিনি বলেন, ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান অঙ্গীকার। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, এই নির্বাচন ঈশ্বরগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। ছাতা মার্কা আজ সাধারণ মানুষের আশা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছে। আপনাদের একটি ভোটই পারে ঈশ্বরগঞ্জের ভাগ্য পরিবর্তন করতে। ভয় নয়, লোভ নয়। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ছাতা মার্কায় ভোট দিন।
জনসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১১ দলীয় জোট সবসময় জনগণের পক্ষে রাজনীতি করে এসেছে। আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাতা মার্কাকে বিজয়ী করতে হবে। আসন্ন নির্বাচনে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের রায়েই ছাতা মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাস্থলে ‘ছাতা মার্কায় ভোট দিন’, ‘আওরঙ্গজেব বেলালকে জয়যুক্ত করুন’ সহ নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
স্থানীয় ভোটাররা জানান, এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জে ছাতা মার্কা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট–বাজার-সবখানেই ছাতা মার্কার জয়জয়কার শোনা যাচ্ছে।
জনসভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)