শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » বগুড়া » শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
প্রথম পাতা » বগুড়া » শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
শুক্রবার ● ১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু

শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
আল আমিন মন্ডল বিপ্লব, বগুড়া প্রতিনিধি :: শ্রমিক-মালিক ঐক্য গড়ি, দ্রুত বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বনার্ঢ্য র্যালী শেষে শ্রমিক সমাবেশ ও ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
সাবেক এমপি লালু বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি।
তিনি আরো বলেন, শ্রমিকদের হাত যদি সচল না থাকে দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। এমনকি বিএনপি সরকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার।
তিনি আরো বলেন, সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।
মহান মে দিবসে শুক্রবার বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর কলোনীতে সংগঠনের কার্যালয়ে শ্রমিক সমাবেশ ও ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হুদা পপন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র কোষাধক্ষ্য ও জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি লিটন শেখ বাঘা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব জহুরুল ইসলাম, বগুড়া শহর শাখার ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল রহমান রিপন ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম।
সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বেলাল মণ্ডল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রায়হান আলী রানু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা মিল্টন হোসাইন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল কুদ্দুস কাজী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)