শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আজ ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বাংলাদেশ রসায়ন সমিতির এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. এমরান কাইয়ুম। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. কে. এম. লুৎফর রহমান।
সম্মেলনে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এ সম্মেলনের প্রতিপাদ্য “Chemistry Innovations for Future Challenges” বিষয়ে বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের উদ্ভাবন, গবেষণার গুরুত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে রসায়নের বহুমাত্রিক ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ পৃথিবীর নানাবিধ রাসায়নিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি একাডেমিয়া-ইন্ডাস্ট্রির কোলাবরেশন, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিল্পায়ন এবং মানবকল্যাণে রসায়ন বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির এ বার্ষিক অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট রসায়নবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকগণ অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ের এ বৈজ্ঞানিক আয়োজনে রাবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ ও তাঁর মূল্যবান মতামত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব এবং বিজ্ঞানভিত্তিক সমাজ, জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার