শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত

--- চট্টগ্রাম-৮ আসনের য় সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, জ্বালানি নিরাপত্তা হল একটি দেশের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এর মধ্যে আছে বিদ্যুৎ, গ্যাস, তেল এবং নবায়নযোগ্য জ্বালানি। আর জ্বালানি টেকসই হল এমনভাবে জ্বালানি উৎপাদন ও ব্যবহার করা যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ হয়। এর সাথে যুক্ত আছে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস, বৈদ্যুতিক যানবাহন, গ্রিন হাইড্রোজেন এবং কার্বন ক্যাপচার ও স্টোরেজের মতো প্রযুক্তি। এই তিনটি বিষয়ের মধ্যে উদ্ভাবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও কার্যকর করা সম্ভব। একই সাথে জ্বালানি সাশ্রয়, উৎপাদন ব্যয় কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করার ক্ষেত্রেও নতুন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব উদ্ভাবনে চুয়েট যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমাদের দেশের মেধাবী প্রকৌশলী, চিকিৎসক, গবেষক ও অন্যান্য পেশাজীবীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের অনেক মেধাবী প্রকৌশলী ইউরোপ, আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা যদি আমরা দেশের কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।

আজ ৩১ আগস্ট সোমবার ২০২৬ দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিল কক্ষে “Energy Security, Sustainability and Innovation: The Role of Universities in Shaping Asia’s Future” শীর্ষক ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের লেকচারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেকচারে সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। লেকচারে রিসোর্স পার্সন ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (UTP) মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। লেকচার সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবসের অংশ হিসেবে একই দিন চুয়েটের বাস্কেটবল গ্রাউন্ডে “চুয়েট ক্লাব ফেস্ট” অনুষ্ঠিত হয়। উক্ত ক্লাব ফেস্ট উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। উদ্বোধন শেষে তিনি চুয়েট ক্লাব ফেস্টের প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ছাত্রকল্যাণ অধিদপ্তর এর উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, ছাত্রকল্যাণ অধিদপ্তর এর সহকারী-পরিচালক মো. মাসুম রানা প্রামানিক এবং জনাব প্রিয়ন্তি পাল টুম্পা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)