শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
মিরসরাই প্রতিনিধি :: শনিবার ১৭ অক্টোবর বিকেলে প্রবীণগনের বই পড়া, শরতের কবিতা ও বাউল গানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসবের সমাপনি করা হয়। মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়াস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে উক্ত বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে।
রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দের প্রকৃতির নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শরতের বন্ধনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান আঙ্গিনা। অনেকের স্বরচিত পরিবেশনা ও ছিল উল্লেখযোগ্য। যুগান্তর স্বজন সমাবেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী উক্ত বই পড়া উৎসবের সমাপনি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সহকারি কমিশনার ভূমি ও মিরসরাই পৌরসভার প্রশাসক তানভীরুল কাদের। এসময় তিনি তাঁর বক্তব্যে বই পাঠের উদ্বুদ্ধকরণের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল সকল কাজের সাথে একাত্বতা পোষন করেন। তিনি পাঠাগারের আসেপাশের এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গিকার ও ব্যক্ত করেন। প্রফেসর আক্তারুজ¦ামান এর সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত সমাপনি দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি রাজিব মজুমদার, প্রফেসর সামছুন্নাহার, চট্টগ্রামের কবি ও লেখক আলমগীর হোসেন, কবি ও সমাজসেবক রাফিয়া ডলি, কবি ও লেখক নিগার সুলতানা, কবি রেহেনা আক্তার, কবি শাহাদাত হোসেন লিটন, লুৎফুল কবির ভূঞা, মাষ্টার হোছাইন সবুজ, কবি ও শিক্ষক শিউলি বড়–য়া, কবি ও শিক্ষক শাহীন মীর শাহিন , মাষ্টার মাজহারুল হক, মাওলানা আলাউদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী, মো: আলমগীর হোসেন, জলিল মাষ্টার, শক্তি মজুমদার, মুসলিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদিক ইমাম হোসেন, জাবেদ হোসাইন, শিহাব উদ্দিন শিবলু, আজমল হোসেন, হারাধন চক্রবর্তি, রাকিবুল হাসান, মুসলিম উদ্দিন তাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সকল বই পাঠকগনকে পুরস্কৃত করা হয়। সবশেষে চট্টগ্রাম থেকে আসা সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালন গান সবাইকে বিমুগ্ধ করে।
তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে : নুরুল আমিন এমপি
মিরসরাই :: ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির ওপর আস্থা রেখেছে। এর অর্থ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের পরিকল্পনায় গণঅভ্যুত্থান হয়েছে। কেউ যদি বলে ২৪ আমাদের, আমরা বলব—২৪ কারও বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার চৌধুরী ও সাব্বির হোসেন, মিরসরাই উপজেলা তাঁতী দলের সভাপতি মাঈন উদ্দিন মনি, ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নোমান ভূঁইয়া, ফাতেমা গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রহমত এলাহী সোহেল, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরাদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন সিদ্দিকী, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একাদশ ও ৯ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৫ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে উইনার কার্ড তুলে দেন।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল