সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ৫ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
জানা যায়, এর আগে গতকাল রবিবার বিকেলে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের বাচাইয়ের দোকান মোড়ের বটত এলাকায় পুলিশের বসানো চেকপোস্ট-এ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় থাকে আটক করা হয়।
অভিযানে আটক মাসুদ রানা বাবু (২৬) উপজেলার ছত্রপাড়া এলাকার মো.কালুর ছেলে।
পুলিশ জানান, তল্লাশি কালে আসামীর হেফাজত হতে একটি দেশীয় তৈরী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও জব্দ করেন পুলিশ।
রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার বাবুর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট