শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বুধবার দিবাগত রাত অর্থাৎ ২০ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরের বারান্দার রুমে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে নুরুল হক এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী ও তার মাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে সে। ঘটনার তিন দিন পর মেয়েটি তার সৎ মাকে (৩০) বিস্তারিত জানায়।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত এজাহার দায়ের করেন। বাদীর নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মতলবাড়ী উত্তর পাড়া গ্রামে।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পাশাপাশি নুরুল হক ঢাকার বাড্ডা থানার দণ্ডবিধির ৩৯৪ ধারার একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামি ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, কিশোরী মেয়ের সৎ মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ঢাকার বাড্ডা থানায় দস্যুতা মামলার ওয়ারেন্ট ছিল। নারী ও শিশু নির্যাতন এবং দস্যুতা এই দুই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা