শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহলছড়িতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ঘটনায় রাঙামাটিতে ৩ সংগঠন যৌথভাবে প্রতিবাদ সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহলছড়িতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ঘটনায় রাঙামাটিতে ৩ সংগঠন যৌথভাবে প্রতিবাদ সভা
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহলছড়িতে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ঘটনায় রাঙামাটিতে ৩ সংগঠন যৌথভাবে প্রতিবাদ সভা

---প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি জেলা কমিটির পার্বত্য শ্রমিক পরিষদ এর সভাপতি মো. রাসেল ইসলাম সাগর ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এর সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদার যৌথভাবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ জানুয়ারি ভোরে রাঙামাটি টু খাগড়াছড়ি সড়কে মহলছড়ি বাজারে পণ্যবাহী ট্রাকগুলো আসার পথে মহলছড়ি ফরেষ্ট অফিসের পাশে আসলে, দাবীকৃত চাঁদা না পাওয়ার কারণে পাহাড়ী সন্ত্রাসীরা অতর্কিত ভাবে গুলি বর্ষণ করে ট্রাক গুলোকে আটক করেন।

পরে তারা ট্রাক চালকদেরকে অমানবিক নিয়ার্তন করে তাতেও তারা ক্ষেন্ত হয়নি। ট্রাক গুলোকে পণ্য সহ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে সম্পূর্ন ট্র্রাক পণ্য সহ পুড়ে যায়। যার ফলে আনুমানিক প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।

এই নারকীয় ঘটনার প্রতিবাদে ২৪শে জানুয়ারি মঙ্গলবার ১১ টায় কাঠালতলী শফি মার্কেট, পার্বত্য গণ পরিষদের জেলা কার্যালয়ে ৩ সংগঠন যৌথভাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য শ্রমিক পরিষদের জেলা সভাপতি মো. রাসেল ইসলাম সাগর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মো. পারভেজ তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য গণ পরিষদের জেলা সভাপতি মো. আব্দুল খালেক, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রিগ্যান, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদার, পার্বত্য শ্রমিক পরিষদের জেলা সাধারন সম্পাদক বিশ্বজিৎ সেন ও জেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সহ ৩ সংগঠনের আরো নেতা কর্মীগণ।

সভায় প্রধান অতিথি পার্বত্য গণ পরিষদের জেলা সভাপতি, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের জেলা সভাপতি ও পার্বত্য শ্রমিক পরিষদের সাধারন সম্পাদক প্রমূখ বক্তব্য রাখেন।
পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ত্র্যাডভোকেট মো. পারভেজ তালুকদার বলেন, আজ এ সময়ের প্রেক্ষাপটে আমরা বাঙ্গালীরা কত অনিরাপত্তায় জীবন যাপন করতেছি। তার স্বাক্ষ্য প্রমাণ বারবার বাঙ্গালীদের উপর নির্বিচারে পাহাড়ী সন্ত্রাসীরা হামলা করছে। যার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এতে প্রশাসন কেন নিরব ভূমিকা পালন করছেন ? রাঙামাটির মহলছড়িতে এ ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও জাতির পক্ষ হয়ে আমরা জানতে চাই।

তিনি আরো বলেন অবিলম্বে মহলছড়িতে পণ্যবাহী ট্রাক পুড়ানোর মত নারকীয় ঘটনার মূল হামলা কারীদের গ্রেফতার করা না হলে আমরা পার্বত্য জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব।

প্রতিবাদ সভার ও পার্বত্য শ্রমিক পরিষদের জেলা সভাপতি তার বক্তব্যে তুলে ধরেন যে, আইনের উর্ধ্বে কেউ নয়, প্রশাসনের উর্ধ্বে সন্ত্রাস নয়। তাহলে আজ কেন আমরা এত অনিরপত্তায় দিনযাপন করছি ? প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, মহলছড়িতে পণ্য বাহী ট্রাক পুড়িয়ে ফেলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। প্রতিবাদ সভায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।

তাদের সংগঠনের দাবি সমূহ :  ১. পার্বত্য জেলা সন্ত্রাস মুক্ত করতে হবে।
২. অবৈধ অস্ত্র ও চাদাবাজি বন্ধ করতে হবে। ৩. মহলছড়িতে ট্রাক পুড়ানোর মত নারকীয় ঘটনার সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)