মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বুধবার থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক
বুধবার থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.) জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ২৫ জানুয়ারি বুধবার থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ অবরোধের ডাক দেয়।
খাগড়াছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মো. আব্দুর রহমান, সাবেক জেলা কমান্ডার মো. মোস্তফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৭ জানুয়ারি শুক্রবার অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
এর আগে গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছিল সংগঠন দুটি।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে আদালত সড়ক এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই মো. রইছ উদ্দিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ওই দিন রাতেই খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বাদী হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভপতি কংজরী চৌধুরীসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ