শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ডিসেম্বর) জুমার নামাজ শেষে মুক্তমঞ্ছের সামনে থেকে জেলার সর্বস্তরের ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলে ছাত্র প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীসহ জনসাধারণ অংশগ্রহন করেন। মিছিলটি শহরের চেঙ্গি স্কোয়ারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা হাদী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ