বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা রেম্রাপাড়ার দুই বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্লাকশ্যে উচ্চ বিদ্যালয় হল কক্ষে স্থানীয় সংগঠন ‘আকুংসু প্যগেমি আফোই’-এর উদ্যোগে এবং প্রবাসী মংমাংপ্রু মারমা ও ম্যামাচিং মারমার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাইওয়া মারমার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অংসা মারমার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী। উদ্বোধন করেন প্রধান শিক্ষক রামপ্রু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা চাইরিপ্রু মারমা, ইউপি সদস্য ম্রাসাজাই মারমা, স্থানীয় বিহার সভাপতি সুফউ মারমা, সাংবাদিক রিপন সরকার ও শিক্ষানুরাগী রাজু মারমা।
আয়োজকরা জানান, পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ। পরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্লাকশ্যে উচ্চ বিদ্যালয় ও রেম্রাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের