সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
খাগড়াছড়ি প্রতিনিধি :: তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার ৬জুলাই সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে তারা স্বাগত জানান। তবে একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এই সুবিধার বাইরে রাখায় বৈষম্য তৈরি হয়েছে। পাহাড়ে শিক্ষা, চাকরি ও ব্যবসায় পিছিয়ে থাকা বাঙালিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে তিনি বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ, আহবায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, শাহাদাত হোসেন, রবিউল হোসেন,(মাটিরাঙ্গা উপজেলা) রবিউল হোসেন,(খাগড়াছড়ি সদর), পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ’র খাগড়াছড়ি জেলা সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র সাবেক সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র সভাপতি মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম প্রমূখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১