শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
প্রথম পাতা » ঝালকাঠি » প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
সোমবার ● ৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা

প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে বদলে গেছে ঝালকাঠির জনপদের চিত্র। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, তলিয়ে যাচ্ছে কৃষিজমি। আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা দুশ্চিন্তায় কৃষকরা। অন্যদিকে বিষখালী নদীর তীরবর্তী এলাকায় নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে অসংখ্য পরিবারের।

সোমবার ৬ জুলাই সকাল থেকেই ঝালকাঠির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং জোয়ারের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের কাছাকাছি পৌঁছে গেছে পানি। তলিয়ে গেছে নদীতীরবর্তী এলাকার সড়ক, ফসলি জমি ও আমন ধানের বীজতলা। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, পানি আরও বৃদ্ধি পেলে রোপণের জন্য প্রস্তুত করা বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
এদিকে বিষখালী নদীর তীরবর্তী চর ভাটারকান্দা এলাকায় নতুন করে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু স্থানে ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করা হলেও বেশ কয়েকটি এলাকায় এখনও নদীর তীব্র স্রোতে ভাঙন অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও নদীর পানি বাড়লেই তাদের আতঙ্ক বেড়ে যায়। কখন যে বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে, সেই শঙ্কায় দিন কাটছে তাদের। দ্রুত কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)